• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভালুকায় তুলার গোডাউনে আগুন

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আবু ইউসুফ মন্ডল ভালুকা প্রতিনিধি
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগে গোডাউন সহ ভস্মীভূত হয় পাশ্ববর্তী বাসার মালামাল। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোডাউনের মালামাল ভস্মীভূত হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ব্যাপক আকার ধারণ করলে পাশের বাসার ৪টি কক্ষে ছড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাসার ৪টি কক্ষের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না তদন্ত করে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category