• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মতিহারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ আসগর আলী (৪৮), নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় নগরীর মতিহার থানার বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ, এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার আসামি মোঃ আসগর আলী, একই থানার খোজাপুর এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, ২০১৭ সালে মাদকদ্রব্য মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসগর আলী। সাজা প্রদান পর থেকেই সে পলাতক ছিলো। অবশেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এদিন তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category