• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহাদেবপুরে আত্রাই নদীর জরাজীর্ণ ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর জরাজীর্ণ লৌহ ব্রীজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ব্রীজ মেরামতের নামে সড়ক ও জনপথ বিভাগের পতœীতলা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক তার পছন্দের ঠিকাদারের মাধ্যমে বিনা টেন্ডারে কাজ করে লাখ লাখ টাকা তছুরপাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ওই প্রকৌশলীর দপ্তরে তথ্য চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ জরাজীর্ণ লৌহ সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করা বিভিন্ন যানবাহনের যান্ত্রিক ত্রুটিসহ পথচারীরা প্রায় প্রতি দিনই দূর্ঘটনার স্বীকার হয়ে গুরুতর আহত হচ্ছে। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী এমপি ১৯৯৪ সালে এ লৌহ ব্রীজটি নির্মাণ করেন। নির্মিত এ লৌহ ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামালবাহী ভারী যানবাহন চলাচলের ফলে ২০১৪ সালে ব্রীজের একাধিক স্থানের পাটাতন ভেঙে পড়াসহ ব্রীজের উভয় পাশের অধিকাংশ রেলিং চুরি হয়ে গেছে। ফলে ওই সময় সড়ক ও জনপথ বিভাগ সেতুটি ঝুঁকিপুর্ন ঘোষণাসহ সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে। সড়ক ও জনপথ বিভাগ ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামালবাহী এবং সকল যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিলেও চালকরা মানছেনা সেই নিষেধাজ্ঞা। ২০১৯ সালের জানুয়ারী থেকে ২০২২ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত গত ৩ বছর ধরে জরাজীর্ণ সেতুটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ কোন টেন্ডার ছাড়ায় দফায় দফায় সেতুটি মেরামতের নামে জোরা তালি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে। লাখ লাখ টাকা খরচে ওই সময় সেতুটি মেরামত করা হলেও কয়েক দিনের ব্যবধানে আবারো পাটাতন ভেঙে একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়। অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ বিভাগের পতœীতলার উপ বিভাগীয় প্রকৌশলীর যোগসাজশে একই ঠিকাদার দফায় দফায় ব্রীজ মেরামতের নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান বলেন, দ্রæত সময়ের মধ্যে জরাজীর্ণ লৌহ ব্রীজটি সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category