• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু আটক-২

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ
নওগাঁর মহাদেবপুরে গতকাল ৩০ জুলাই মঙ্গলবার বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেলা ১০টার দিকে শিবরামপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৮) বাইসাইকেল যোগে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড় নামক স্থানে পৌঁছলে তাকে দ্রæতগামী ড্রাম ট্রাকটি চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। মৃত সাইফুল ইসলাম উপজেলার শিবরামপুর মাদ্রাসা মোড় এলাকার আছির উদ্দীনের পুত্র। ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে গেলে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়াসহ এ আঞ্চলিক সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় এলাকাবাসী ট্রাকের চালক জুয়েল হোসেন (৩৯) ও

হেলপার ইব্রাহিম হোসেনকে (৪২) আটক করে পুলিশে সৌপর্দ করে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাপ্ত) মো. গাজীউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদসহ থানার বিভিন্ন অফিসার ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category