স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে দেয়াল চাপায় দুই বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক জানান,ওই গ্রামের গয়া বর্মনের স্ত্রী ভাদুড়ী রানী বর্মন (৬৫)ও অভিলাষ চন্দ্র বর্মনের স্ত্রী মিথি রানী বর্মন (৬৫)এক সঙ্গে প্রতিবেশী মৃত সুশীল চন্দ্র সাধুর বাড়ির পাশ দিয়ে হাঁট ছিলেন।এসময় ওই বাড়ির মাটির প্রাচীরের দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে।এতে ঘটনা স্থলেই তারা দেয়াল চাপা পড়ে মারা যায়।#