স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে পরীক্ষামূলকভাবে চিনা বাদাম চাষ শুরু হয়েছে। উপজেলা চত্বরের ৩নং গেট সংলগ্ন আত্রাই নদীর তীরবর্তী স্থানে এক বিঘা জমিতে পরীক্ষামূলক ভাবে চাষ করা বাদামের গাছ অল্পদিনেই বেশ দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। নিজের বাদাম ক্ষেতে আগাছা নিধনে পরিচর্যাকারী চাষি দুলাল হোসেন জানান, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনি এ ফসল চাষের উদ্যোগ নেন। এ বাদাম চাষের লক্ষ্যে তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ ক্রয় করেন। নানাভাবে পরিচর্যার মাধ্যমে তিনি এ চীনা বাদামের বীজ তার ওই জমিতে বোপন করেন। ভালো উৎপাদনের লক্ষ্যে জমি চাষ, সার ও সেচ দিয়ে বাদাম চারা রোপণ করায় অল্পদিনেই মধ্যেই পুরো জমিতে বাদাম গাছ ছড়িয়ে পড়েছে। উপজেলায় পরীক্ষামূলক এ বাদাম চাষ করায় এলাকার অন্যান্য কৃষকরা উদ্ধুদ্ধ হতে প্রতিদিনয় সেখানে ভীড় করছেন। পরীক্ষামূলক ভাবে এ চীনা বাদাম চাষের ফলে এলাকার কৃষকরা উদ্ধুদ্ধ হওয়াসহ বাদামের ফলন ভালো হবে বলে আশাবাদী ওই বাদাম চাষী। পরীক্ষামূলক ভাবে ওই কৃষক এ বাদাম চাষের সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোমরেজ আলী জানান, চাষি দুলাল হোসেন শখ করে এ চীনা বাদাম চাষের উদ্যোগ নেন। ওই বাদাম চাষীকে এ বিষয়ে সার্বিক সহযোগীতা দেয়ার পাশাপাশি এলাকার চাষীদেরকে বাদাম চাষে উদ্ধুদ্ধ করা হচ্ছে বলে ওই কৃষি কর্মকর্তা জানান