স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ২১ মে রবিবার উপজেলার নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে ওয়াসিফা আকতার (২) তাদের গোসলখানায় রাখা বালতির পানিতে খেলতে গিয়ে উপর হয়ে পড়ে গিয়ে বেলা ১১টার দিকে সে মারা যায়। এর আগে গত ২০ মে শনিবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার শরমইল গ্রামের সুইট হোসেনের পুত্র মোঃ হোসাইন (২) বল খেলতে গিয়ে বাড়ির পার্শ্বের পুকুরে পানিতে পড়ে মারা যায়। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে