স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় উপজেলা শহরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় অংশ নেয়া আনছার আলী নামের এক যুবক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার ঘটনাটি সংশ্লিষ্টদের নজরে আসে।এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ বলেন,আনছার আলী নামের ওই পরীক্ষার্থী ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দেয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।