স্টাফ রিপোটারঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ১২ এপ্রিল বুধবার র্যাব-৫ এর ভ্রাম্যমান আদালত চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলার বিভিন্ন স্থানে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিস্কুট এবং পাউরুটি তৈরির অভিযোগে শহরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার ও শহরের দক্ষিণ দুলাল পাড়ার শহিদুল বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীর ২৫ হাজার এবং চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আবু হাসান র্যাব-৫ এর সহযোগীতায় ওইসব ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান জরিমানা আদায় করেন