স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে পরোক্রিয়ার জের ধরে স্ত্রীকে বটি দিয়ে জবাই’র পর স্বামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ৩ ডিসেম্বর রবিবার এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকার একটি বয়লার চাতালে। স্থানীয়রা জানায় চকগৌরী হাট
এলাকায় আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়াকৃত বয়লার চাতালে মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের আজমাদ হোসেন ও তার স্ত্রী লাইলী বেগম (৪৫) বেশ কয়েক মাস ধরে শ্রমিকের কাজ করে আসছিল।
ওই বয়লার চাতালের শ্রমিকরা জানান সম্প্রতি লাইলীর সঙ্গে এলাকার জনৈক এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে লাইলী এবং তার স্বামীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ চলে আসছিল। ধারণা করা হচ্ছে এ পরোক্রিয়ার জের ধরেই ২ ডিসেম্বর শনিবার রাতের কোন এক সময় ওই বয়লার চাতালের স্বয়ন ঘরে আমজাদ হোসেন তার স্ত্রী লাইলী বেগমকে বটি দিয়ে জবাই করে হত্যা করে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, জবাই কাজে ব্যবহৃত বটিটি উদ্ধার করা হয়েছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।