• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহানগরীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বিএসটিআই। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর ভদ্রা এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে রাজ ডিপার্টমেন্টাল স্টোর, পদ্মা আবাসিক রোড, ভদ্রা, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তাদের বাজারজাতকৃত সরিষার তেল, গ্রেড- ভার্জিন (ব্রান্ড- পালকী) এর ৫ লি: এর বোতলে ৮৫(+) মি:লি: তেল ওজনে কম থাকায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে বিজ্ঞ আদালত টেস্টি ট্রিট, ভদ্রা মোড়, রাজশাহী প্রতিষ্ঠানটিকে সকল পণ্যের অনুকূলে গৃহীত বিএসটিআই’র লাইসেন্সের কপি সংরক্ষণের এবং মান সম্মত পরিবেশে খাদ্য পণ্য বিক্রয় ও বিতরনের পরামর্শ প্রদান করেন।

অভিযানে নেতৃত্বে প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category