• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহানগরীর তালিকাভূক্ত ছিনতাইকারী দলের নেতা বাধন গ্রেফতার

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর তালিকাভূক্ত ছিনতাইকারী দলের অন্যতম নেতা মোঃ বাধন মিয়াকে (২৮), গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (০৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন জিয়াপার্কের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ বাধন মিয়া (২৮), চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে।

শনিবার বিকালে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ও আরএমপি পুলিশ ও পিবিআই হতে প্রাপ্ত তালিকার মাধ্যমে র‍্যাব-৫, জানতে পারে, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধের পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে। এদিন বিকালে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর তালিকাভূক্ত ছিনতাইকারী দলের অন্যতম নেতা মোঃ বাধন মিয়াকে গ্রেফতার করে।

সে রাজশাহী মহানগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী আরএমপি পুলিশের তালিকাভুক্ত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‍্যাব-৫, এর আভিযান চলমান থাকবে ।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category