• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদক ব্যবসায়ীর অপপ্রচারেের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ইকবাল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়ার যুগ্মসাধারণ সম্পাদক রাসেল মোড়ল। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে বরমী ছাত্র জনতা ঐক্য (একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন) পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপি নেতা রাসেল মোড়ল তার লিখিত বক্তব্য বলেন, মাদক ব্যবসায়ীদের মাদক বিরোধী সমাবেশ এটা আবার কেমন কথা? তিনি বলেন, গত (২১ অক্টোবর) বিকাল ৩ টায় বরমী বাজার মুক্তমঞ্চে এক মাদক বিরোধী সমাবেশ করবে বলে জানতে পারি। স্বর্ণ চোরাচালান ও মাদক ব্যবসায়ী এনামুলের নেতৃত্বে তার এজেন্ট শওকত মীর, এমদাদুল হক, সেলিম, সিরাজ, দেলোয়ারসহ সংঘবদ্ধ মাদক কারবারী, জুয়ার আসর ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এদের মাধ্যমে পরিচালিত হয়। তারা কি মাদক বিরোধী সমাবেশ করতে পারে? তিনি বলেন, আমরা সব সময় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। ওইদিন স্থানীয় নেতৃবৃন্দ প্রতিবাদ জানাইতে গেলে সংঘবদ্ধ চক্র বাধাদানকারীদের উপর হামলা চালায় এমন সংবাদ মানুষের মাধ্যমে জানতে পারি যে কেন্দুয়া, দু-পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয়েছে। এরপর আমি আমার লোকজনসহ ঐ ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। এ ঝগড়া থামাইতে গেলে এমদাদ, সেলিম, শওকত আমাকে গালিগালাজ ও বুকে ধাক্কা মারে। তখন এলাকাবাসী তাদের উপর চড়াও হয়। পরে আমি এবং বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে গেলে তখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালাই। কিন্তু কোনভাবেই উভয় পক্ষকে শান্ত করতে পারি নাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে এবং দলকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আর মোবাইল ফোনে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বিধায়, জনগণের নিকট সত্য ঘটনা প্রকাশ করার জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আইন প্রয়োগকারী সংস্থার নিকট বিচারের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরমী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রিয়াজ উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আতাউর মোড়ল( আতা),বরমী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাহমুদুল হাসান, বর্মী ইউনিয়ন বিএনপি’র সদস্য মঞ্জুরুল, বরমী ইউনিয়ন বিএনপি’র সদস্যর চন্দন মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মামুন ভূঁইয়া, আলী হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category