• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক জামায়াত মনোনীত উপজেলা ও ইউ’পি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও ইউ’পি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মোঃ আব্দুর রাকিব। এসময় নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মো. মোস্তফা আল-আমিনকে জামায়াত মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। অপরদিকে, জামায়াত মনোনীত চেয়ারম্যানপ্রার্থী হিসেবে ২নং ভালাইন ইউনিয়নে মো. আলতাফ হোসেন (দেলোয়ার), ৩ নং পরানপুর ইউনিয়নে প্রভাষক মো. ইলিয়াস খান,৫নং মান্দা ইউনিয়নে ডাঃ মাওলানা মো. আমিনুল ইসলাম,৬নং মৈনম ইউনিয়নে মাষ্টার মো. আতাউর রহমান,৭নং প্রসাদপুর ইউনিয়নে মাষ্টার মো. মোয়াজ্জেম হোসেন, ৮নং কুসুম্বা ইউনিয়নে আলহাজ্ব মো. আমজাদ হোসেন,৯নং তেঁতুলিয়া ইউনিয়নে অধ্যাপক মো. মোখলেছুর রহমান কামরুল, ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নে মো. জায়েদুর রহমান মাষ্টার, ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নে সমাজসেবক মো. হারুন-অর রশিদ,১৩ নং কসব ইউনিয়নে মো. আতাউল হক, ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নে মো. শামসুদ্দিনের নাম ঘোষনা করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে ভারশোঁ,মান্দা এবং কালিকাপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যানপ্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মোঃ আব্দুর রাকিব, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, কর্ম পরিষদ সদস্য ও ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মো. মোস্তফা আল-আমিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডাঃ মাওলানা মো. আমিনুল হক,সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক,সাবেক ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ টি ইউনিয়ন শাখার আমীর,সেক্রেটারী,নায়েবে আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category