• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মান্দায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা; প্রতিকারের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৬১ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করেন ভূক্তভোগীরা। এসময় সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেফালি,শিহাব,হাবিবুর রহমান,সানজিদা এবং আরফান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক,কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ার তমির উদ্দিনের ছেলে আইনুল হক (খোকন) এবং আবু বক্কর সিদ্দিক প্রায় ১ বছর যাবৎ বিভিন্নভাবে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

এতে করে প্রায় ৩৫ টি পরিবারের লোকজন,স্থানীয় পথচারী,মসজিদের মুসল্লি,শিক্ষার্থী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে দুটি পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এর থেকে পরিত্রাণ পেতে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

অতিদ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী। অপরদিকে প্রতিপক্ষের মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category