বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক সিরাজ উদ্দিন ওরফে সুরুদ্দিন (৮০) রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় টায় দিকে বাধ্যকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার (৯ জানুয়ারি) বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুম সিরাজ উদ্দিন ওরফে সুরুদ্দিন ৩ ছেলে ২ মেয়ের জনক। দুই ছেলের একজন ইব্রাহিম খলিল মিঠু উপজেলার দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও আরেক ছেলে রাজু আহম্মেদ নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। ##