• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল-মন্ত্রী ওবায়দুল কাদের এমপি

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জুন, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর মুখে কোন কিছু বাঁধে না। মুখে যা আসে তাই বলে।

রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগ এর আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে

ওবায়দুল কাদের আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরীব মানুষের একমাত্র আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধুর কন্যা ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা ঘুমান। আর বাঁকী সময় তিনি রাত জেগে কাজ করেন এবং দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন।

এছাড়াও বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধূরী, সাবে এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু প্রমুখ।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা এবং পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

দীর্ঘ ৬ বছর পর নওগাঁয় আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category