এম এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়ায় ঢেকে পড়েছে একটি পরিবার-গ্রাম।
আনন্দের দিনে শোক: সইবার নয়।
সূত্র জানায়, মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা-জামালপুর গ্রামস্থ শেখ কলিম উদ্দিন ক্বারী বাড়ীর হাজী আবু বক্কর সিদ্দিক প্রকাশ কেনু মোল্লা’র ছোট সন্তান মোঃ বোরহান উদ্দিন ঈদ’ দিন সকাল আনুমানিক ৭টার দিকে নিজ ঘরে থাকা আইপিএস এ পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঈদের আনন্দঘন মুহুর্তে নিজের বাড়ি, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন সহ পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
এমন মৃত্যু কেউ মেনে নিতে না পারার মতো হলে ও আল্লাহর ওপর কারো হাত না থাকায় তা মেনে নিতে বাধ্য হতে হচ্ছে সবাই কে।