এম, এ কাশেম \ মীরসরাই বিশেম প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অতি গুরুত্বপূর্ণ এলাকা বারইয়ারহাট পৌরসভা বাজার। এ বাজারটি পাইকারি বাজার খ্যাত হওয়ার কারণে চতুর্দিক থেকে দৈনন্দিন হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। এবং এখান থেকে ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বিভিন্ন পেশায় কমর্মরত: ও বসবাসরত: হাজারো নারী-পুরুষ যাতায়াত করে থাকেন। কিন্তু, ব্যস্ততম: সড়ক হওয়ার কারণে এখানকার বিশ্বরোড (ঢাকা-চট্টগ্রাম ফোর লেন) পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অনেক নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। আর ওই স্থানে সড়ক দুর্ঘটনায রোধকল্পে সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে গতকাল থেকে সড়কের ডিভাইডারের ওপর লোহার এঙ্গেল দিয়ে পারাপার বন্ধ করে দেয়ার কাজ চলমান রাখাবস্থায় বাজার কমিটির উদ্যোগে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে এর প্রতিবাদে ২৩ জুন (সোমবার) সকাল ১০টায় এক মানববন্ধন এর আয়োজন করা হয়। তাদের দাবি-সড়কের ডিভাইডারের ওপর লোহার এঙ্গেল দিয়ে পারাপার বন্ধ করে দেয়ার ফলে উভয় দিকে বিভিন্ন স্থান থেকে আগত নারী-পুরুষরা পারাপার করতে না পারার কারণে ব্যবসায়ীদের ব্যবসার সিমাহীন ক্ষতি হবে। তাই তারা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে দাবি জানান-উভয় দিক থেকে নারী-পুরুনদের পারাপার বন্ধ কল্পে সড়কের ডিভাইডারের ওপর লোহার এঙ্গেল এর পরিবর্তে আন্ডারপাস নির্মাণ করে একদিকে ব্যবসায়ীদের ব্যবসার পথ সুগম করা এবং অন্যদিকে মানুষের পারাপারের ব্যবস্থা করে দেয়া। বাজার কমিটির নের্তৃবৃন্দ অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এখানে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বাজারের ব্যবসায়ী ছাড়া ও পথচারী, বিভিন্ন পেশায় নিয়েজিত লোকজন এবং সাাধারণ মানুষরা অংশ নেন। তাদের দাবি যুক্তিযুক্ত আখ্যায়িত করে এ মানববন্ধনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মঅর া ও অংশগ্রহন করেন।