এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির মোঃ আবুল বশরের পুত্র মোঃ মশিউর রহমান কাকন (২৮) ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে মালয়েশিয়ায় একটি ভবনে কাজ করা রতাবস্থায় ভবন থেকে নিচে পড়ে নিহত হয়েছেন। পরিবারের অভাব গুছাতে তিনি গত কয়েক মাস পূর্বে মালয়েশিয়া যান। মশিউর রহমান কাকন নিহত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে তার পরিবারে কান্নার রোল পড়ে যায়। পুরো গ্রাম ব্যাপী শোকের ছায়া বিরাজ করছে