• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মীরসরাইয়ে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির মোতাবেক ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ মোতাবেক উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মীরসরাই পৌর সদরে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মীরসরাই পৌরসভা বিএনপি’র আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, মীরসরাই পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জামশেদ কমিশনার, খায়ের উল্ল্যাহ, কামরুল হাসান লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব ফরহাদ হোসেন সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আজ জাতীয় ভাবে গ্রহণযোগ্য হয়েছে। আমরা এই ৩১ দফার আলোকে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ।
লিফলেট বিতরণ কর্মসূচী শেষে হামলায় আহত যুবদলকর্মী শাকিলের শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন শাহিদুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category