এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন খোকন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত খোকন পৌরসভার মধ্যম তালবাড়িয়া এলাকার মৃত আমিরুজ্জামানের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি ২০২২ সালের ১২ অক্টোবর বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলা ও লুটপাট মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া ২০১৬ সালে মীরসরাই উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাঙচুর মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
এ প্রসঙ্গে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, দুপুরে একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সোমবার (৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান দেয় সূত্র।