জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১সেপ্টেম্বর) সন্ধায় মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপি মেলান্দহ উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে দেশে চলমান বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈবুর রহমান, ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম বুলবুল, নাংলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুবনেতা মন্জুরুল কবির মন্জু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রোকন, মেলান্দহ পৌর যুবদল সদস্য সচিব আব্দুল গফুর, পৌর যুবদল আহ্বায়ক মোবারক, পৌর শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন, মেলান্দহ উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাকিবুল হাসান রনি প্রমূখ।#