মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে শাহিনা বেগম (৩৮) নামে এক সেনা সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগষ্ট) বিকেল ৪টার দিকে দুরমুট উত্তর পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ, সিআইডি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত শাহিনা বেগম ওই এলাকার আঃ সালামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, স্বামী আঃ সালাম সেনাবাহিনীতে চাকরি করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন। তার বড় মেয়ে সায়মা (১৭) ঢাকার একটি কলেজে পড়াশোনা করে ও ছোট ছেলে শুয়াইব (১০) স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহিনা বেগম ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় কাপড় পেঁচানো মৃত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভআবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #