• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেয়াদ উর্ত্তীন জোট আর লাইসেন্স বিহীন জামাত দেশে বিশৃংখলা সৃষ্ঠি করছে সাদেক কুরাইশী।

দিনকাল বিডি / ২৬৯ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোঃ তারেক রহমান রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার ২৯ অক্টোবর বিকালে নেকমরদ বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যন মুহাঃ সাদেক কুরাইশী বলেন, দেশে আন্দোলনের নামে মেয়াদ উর্ত্তীন জোট আর লাইসেন্স বিহীন জামাত বিশৃংখলা সৃষ্ঠি করছে। যারা সন্ত্রাসী,খুনি, জনগনের অর্থ লুটপাটকারি, বোমা -গ্রেনেড হামলাকারি জনগণ তাদের বিশ্বাস করেনা, ভোটও দেবেনো। তিনি বিএনপি-জামাত কে উদ্দেশ্য করে আরো বলেন, আন্দোলন সংগ্রাম করে কোন লাভ হবেনা । নির্বাচনে আসেন মাঠেই খেলা হবে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আ.লী সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনি জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।
প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম এবং বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা আ.লীগ সদস্য ও সাবেক চেয়াম্যান আব্দুল কাদের, উপজেলা আ.লী সহ- সভাপতি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথান আলী, নেকমরদ ইউনিয়ন আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন। আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগ প্রচার ও প্রকাশা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাহিদ সোহেল, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সহ সভাপতি আবু শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা আ লীগ সম্পাদক ফরিদা ইয়ামমিন, উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রমজান আলী, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হেলালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক মাহাফুজা বেগম পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিউর ইসলাম, সেচ্ছাসেবকলীগ যুগ্ন সম্পাদক জাকারিয়া হাবিব ডন, খাদেমুল ইসলাম, রুবেল হোসেনসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থীর নাম ঘোষনা করেন। উভয় প্রার্থী সমঝতায় আসতে না পারায় জেলা স্বেচ্ছাসেবক লীগের পরামর্শক্রমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে কমিটি ঘোষনার নির্দেশ দেন। অনুষ্ঠান স ালনা করেন নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ওয়াহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category