• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোংলা বন্দরে ড্রেজারে কাজ করা অবস্থায় নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা অবস্থায় দূর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । তার নাম নাঈম দেওয়ান (২৮)। বাড়ী মুন্সিগঞ্জ জেলায়। শনিবার (১৮ মার্চ) বিকেলে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে এ দূর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মিরা ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, মোংলা বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারিথ ড্রেজারে কাজ করতো নাঈম নামে এক শ্রমিক। শনিবার বিকেলে ওই ড্রেজারের পাখা পরিস্কার করার সময় হঠাৎ তার ওপর পাখাটি খুলে পড়লে নদীতে ছিটকে পড়ে সে। পরে অনেক খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি তার ।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ থেকে সন্ধ্যা ৭টায় তাদেরকে জানানো হলে নিখোঁজ নাঈমকে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে তারা । পরে নাঈমের লাশ মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category