• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে জুলুম নির্যাতন থেকে বাঁচতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোল্লাহাটে সীমাহীন জুলুম, অত্যাচার, জমি দখল ও ভিটা বাড়ী থেকে উচ্ছেদ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে অসহায় এক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নত্তোরে আস্তাইল গ্রামের ওমর আলী শেখের ছেলে মো. হাসান শেখ ও পুত্রবধূ রোজিনা বেগম বলেন,

আমরা নিতান্ত গরীব ও অসহায় হওয়ার সুযোগে আমাদের প্রতিবেশী হাসমত চৌধূরী, তার ছেলে বাবু চৌধূরী ও নুরু চৌধূরী আমাদের বসত বাড়ীর সীমানা ঠেলে অন্যায়ভাবে জমি দখলে নেয়। দীর্ঘ ১৫ বছর ধরে একটু একটু করে সীমানা ঠেলে আমাদের বসত বাড়ির জমি দখল করে চলেছে। আমরা কোনরুপ কথা বললে সীমাহীন জুলুম অত্যাচার করে এবং ভিটা বাড়ী থেকে আমাদেরকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়।

সব শেষে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের জমির শুকনো কলার পাতায় নিজেরা আগুন ধরিয়ে দেয় এবং আমাদের বাড়িতে এসে হুমকির স্বরে বলে তোরা আগুন লাগিয়ে ঘরে শুয়ে আছিস ? তখন আমার বৃদ্ধ পিতা ওমর আলী শেখ (৭০) ঘর থেকে বের হওয়া মাত্র এলোপাতাড়ি লাঠিপেটা করে। এসময় আমার বৃদ্ধ পিতাকে রক্ষার জন্য এগিয়ে গেলে আমার বড় ভাবি রোজিনা এবং বড়ভাই কাশেম শেখকেও মারপিট করে।

এছাড়া আমাদের টিনের ঘর কুপিয়ে ও পিটিয়ে ক্ষতি সাধন করে। আমাদের বাঁচাও বাঁচাও চিৎকারে গ্রামবাশি ছুটে এসে আমাদেরকে রক্ষা ও আগুন নিয়ন্ত্রন করে। এরপর গুরুতর আহত আমার পিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সীমাহীন অত্যচার, জুলুম, জমি দখল ও ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category