• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোল্লাহাটে বেপরোয়া চালিত ট্রলার টেম্পুর চাপায় শিশুর মৃত্যু

Reporter Name / ৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোল্লাহাট বাজারে বেপরোয়া চালিত বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় সাইফ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র মোল্লাহাট বাজারের অত্যন্ত জনাকীর্ণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।

বিভিন্ন সুত্র জানায়, উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদারের উক্ত ট্রলার টেম্পু শিশুটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে শিশুটির তাৎক্ষণিক মৃত্যু হয়।

মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটি তার মায়ের সাথে মোল্লাহাট বাজারে এসে বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় নিহত হয়েছে। ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট থানা পুলিশের হেফাজতে আছে। উল্লেখ্য, ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category