• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহ এর দুটি পৃথক অভিযানে একটি পিক-আপ বোঝাইকৃত ৬০ বস্তা ভারতীয় চিনি ও ৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-০৩

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অফিসার-ইনচার্জ, জনাব মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই(নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাঘাইতলা বাজারস্থ জনৈক মোঃ শাহজাহান পিতা মৃতঃ বছির উদ্দিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ মে ২০২৪ খ্রিঃ তারিখ ০৩.০৫ ঘটিকায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি পিক বোঝাইকৃত ৬০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি ১।

মোঃ নাজমুল মিয়া (২৫), পিতা-মোঃ আঃ রহমান, মাতা-মোছাঃ হালিমা, সাং-চিকনা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ধারা বাজারে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পাই যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে জনৈক আক্কেল আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২০.৪৫ ঘটিকায় ০৭ বোতল ভারতীয় মদ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাদশা মিয়া (২৬), পিতা-মোঃ আইনুদ্দিন, মাতা-মোছাঃ জয়তুন নেছা, সাং-কড়ইতলা কোচপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ মামুন মিয়া (২২), পিতা মৃতঃ ছিদ্দিক মিয়া, মাতা মৃতঃ শিরিনা খাতুন, সাং-কপাটিয়াপাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এ/পি সাং-কালা পাগলা বাজার (রানা ফার্ম প্রোঃ জেড আই জালাল), থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত একটি পিক-আপ বুঝাই ৬০ বস্তা চিনি ও ০৭ বোতল মদ উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category