• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন, খুনিকেও পিটিয়ে মারলো জনতা

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে আব্দুর রাজ্জাক (৩৫, নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণ আমিনুল ইসলামকে (২২) ধরে পিটিয়ে হত্যা করেছে। একই সময় বিক্ষুব্ধ জনতার হামলায় একজন পুলিশ উপ-পরিদর্শক-সহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়ার রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ছুটিকাঘাতে নিহত যুবক আব্দুর রাজ্জাক, তিনি বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত আমিনুল ইসলাম, তিনিও একই গ্রামের বাসিন্দা বলে জান গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আব্দুর রাজ্জাক রনশিবাড়ি বাজারের নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় একই গ্রামের আমিনুল ইসলাম দোকানের ভেতরে ঢুকেই আব্দুর রাজ্জাককে ছুরি দিয়ে খুঁচিয়ে আহত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার মৃত্যু নিশ্চিত করে আমিনুল দৌড় দেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে আমিনুলকে ধাওয়া করেন। একপর্যায়ে আমিনুল রনশিবাড়ি গ্রামের আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় বিক্ষুদ্ধরা বাড়িটি ঘিরে রাখেন। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু লোকজনের বাধায় ব্যর্থ হয়। বিক্ষুব্ধ জনতা দফা দফায় হামলা চালান এবং ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। তারা অভিযুক্ত যুবককে তাদের হাতে তুলে দিয়ে পুলিশকে চলে যেতে বলেন। এর একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে বাধা দিলে উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম-সহ পুলিশের ছয় সদস্যকে লাঞ্ছিত ও মারধর করে জনতা। পরে বাড়ির ভেতর থেকে ওই যুবককে টেনেহিঁচড়ে বাইরে এনে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই খুনি যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে নিহত আব্দুর রাজ্জাক মাছ ব্যবসায়ী ছিলেন। আর খুনি আমিনুল ইসলাম বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত।
রাজশাহীর বাগমারা থানার অফিসার (ওসি), মোঃ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ছুরিকাঘাতে একজন নিহত হন। তবে হামলার ঘটনাস্থল বাগমারা হলেও নিহত ব্যক্তির বাড়ি আত্রাইয়ের গোয়ালবাড়ি গ্রামে। খুনের সঙ্গে জড়িত তরুণের বাড়িও ওই একই গ্রামে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ জনতা মারধর করে অবরুদ্ধ অবস্থায় থাকা ওই তরুণকে ছিনিয়ে নেয়। এরপর পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে তাকে মেরে ফেলা হয়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category