• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর তাহেরপুর বাজার থেকে চাঁদাবাজ রাজিব গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তাহেরপুর বাজার থেকে চাঁদাবাজ চক্রের সদস্যকে মোঃ বজলুর রশিদ ওরফে রাজিবকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (২৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৫টায় রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর বাজার পাট হাটের মোড়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার-সহ চাঁদা উত্তোলিত নগদ ৩৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার চাঁদাবাজ চক্রের মূলহোতা: মোঃ বজলুর রশিদ অরফে রাজিব (৪০), সে বাগমারা থানার তাহেরপুর পাবনাপাড়া এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার চাঁদাবাদ রাজিব দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং সময় মারধর-সহ গাড়ী ভাংচুর করে থাকে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category