• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় ট্রাক চাপায় শাহজাহান আলী (৪৫) যুবদলকর্মী নিহত হয়েছে। একই সময় আরও শফিকুল ইসলাম (৪৬) নামে একজন যুবদলকর্মী আহত হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে শাহজাহান আলীর মৃত্যু হয়েছে। তবে আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত যুবদলকর্মী শাহজাহান আলী রাজশাহীর দুর্গাপুর থানার হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী। আপর যুবদলকর্মী শফিকুল ইসলাম একই থানার আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলের চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি নগরীর পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় শাজাহান আলীর মৃত্যু হয়। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম। সভা শেষে ফেরার পথে শাহজাহান ও শফিকুল দুর্ঘটনার স্বীকার হন। এতে শাহজাহান আলী মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category