• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর পবায় বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু, আহত ৪ শিশু

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন। 

শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

আরএমপির দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category