• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাগান হতে আগামীকাল থেকে আটি-গুটি জাতের আম নামা শুরু

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন,বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় কৃষক,কৃষি অধিদপ্তর ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী,এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আগামীকাল ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে,লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগানমালিক ও চাষিরা।

এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া,১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে।কাটিমন ও বারি আম -১১ সারা বছর সংগ্রহ করা যাবে।নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম বাজারে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।তবে কোন বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান,আম রাজশাহীর জিআই পণ্য।পরিপক্ক ও নিরাপদ আম নিশ্চিত সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে।এর আগে যদি কোনো মালিকের আম গাছে পেকে যায় তাহলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।কুরিয়ার ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন,আম পরিবহনে অতিরিক্ত কুরিয়ার চার্জ বা দুর্ভোগের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেনসহ কুরিয়ার ব্যবসায়ী ও আম উৎপানদকারী কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category