• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী অঞ্চলের অধিকাংশ আসনে শক্ত অবস্থানে স্বতন্ত্ররা, বাড়ছে উত্তেজনা

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী অঞ্চলের সংসদীয় আসনগুলোর অধিকাংশ এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের চাপের মুখে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। তবে ভোটের দিন যতই ঘটিয়ে আসছে ততই ভোটের সমীকরণ ও উত্তেজনা বাড়ছে সমর্থকদের।

বিএনপিসহ উল্লেখযোগ্য কিছু দল নির্বাচনে অংশ না নেয়ায় ক্ষমতাসীনরা নিজদলীয় প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছে নির্বাচনের দ্বার। ফলে নিজ দলের প্রার্থীর মুখোমুখি নিজ দলের নেতাকর্মীরা। তারাই নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এতে করে রাজশাহী অঞ্চলের ৩৯ আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনে নৌকার মূল প্রতিদ্ব›দ্বী নিজ দলের স্বতন্ত্ররা। এসব আসনে কঠিন প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এতে নৌকার মনোনীতরা বেশী দুশ্চিন্তায় রয়েছেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে দলীয় স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির লড়াই হবে। আসনটিতে আরও দুই আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন মো. আকতারুজ্জামান ও আয়েশা আখতার জাহান ডালিয়া।

তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে সর্বশেষ শনিবার রাজশাহীতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে পূর্ণ সমর্থণ দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছিলেন। এ আসনে শুরু থেকেই ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক সোচ্চার চিত্র নায়িকা মাহিয়া মাহি

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। নৌকা নিয়ে প্রচারণার মাঠে তিনি। তবে তাকে চ্যালেঞ্জ জানাতে মাঠে স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা। আওয়ামী লীগের প্রায় সকলেই প্রকাশ্যে শফিকুর রহমান বাদশার পক্ষে মাঠে নেমেছেন নৌকা পেছনে ফেলে। ফলে আসনটি এবার হাতছাড়া হতে পারে ফজলে হোসেন বাদশার।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন পেয়েছেন এবার আবুল কালাম আজাদ। তার সঙ্গে লড়াই হবে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের। টানা তিনবারের এ এমপি মনোনয়ন বঞ্চিত হয়ে আসনটিতে প্রার্থী হয়েছেন। শুরু থেকে তার পক্ষে ব্যাপক সাড়া মিলেছে পুরো বাগমারায়। ফলে শক্ত প্রতিদ্ব›দ্বীতার মুখে তিনি ফেলেছেন নৌকার প্রার্থীকে।

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ দারার সঙ্গে দলীয় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হকের। নৌকার বিপরীতে মাঠে ঈগল প্রতীক নিয়ে ভোট করতে মাঠে সোচ্চার ওবায়দুল হক। রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে আছেন আওয়ামী লীগ নেতা রাহানুল হক। এবার তাকে নিয়ে নৌকার কর্মী সমর্থকরা বড়ই দুশ্চিন্তায় রয়েছেন। তবে রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র না থাকায় কোনো ঝামেলা নেই নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদের।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে লড়ছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম। নৌকাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন নজরুল।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বর্তমান এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে লড়ছেন সাবেক এমপি গোলাম মোস্তফা। এবার গোলাম মোস্তফার পক্ষে ঝাপিয়ে পড়েছেন আওয়ামী লীগের বড় একটি অংশ। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বর্তমান এমপি আবদুল ওদুদের বিশ^াসের সঙ্গে লড়ছেন বিএনএফের আবদুল মতিন।

নাটোর-১ আসনে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগ নেতা কাজল রায়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে। এখানেও শক্ত অবস্থানে রয়েছে বিদ্রোহী প্রার্থী। নাটোর-২ আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

নাটোর-৩ আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক। তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন। নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম। আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন প্রয়াত এমপি আবদুল কুদ্দুসের ছেলে।

বগুড়া-২ আসনে জাপার বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে লড়াই হবে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগমের। বগুড়া-৩ আসনে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের সঙ্গে লড়ছেন জাপার প্রার্থী ও বর্তমান এমপি নূরুল ইসলাম তালুকদার।

বগুড়া-৪ আসনে বিএনপির সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা মুখোমুখি হবেন জাসদের রেজাউল করিম তানসেনের। এছাড়া নওগাঁ, জয়পুরহাট, পাবনায় প্রায় প্রতিটি আসনেই রয়েছে নৌকার বিরুদ্ধে রয়েছে নিজ দলের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। ফলে এ অঞ্চলের প্রায় অর্ধেক আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতিকের এমপি প্রার্থীরা রয়েছে দু:শ্চিন্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category