• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দেড় কেজি গাঁজা, ৪০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ, শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় ডিবি পুলিশ ১ কজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল-সহ ২জন, শাহমখদুম থানা পুলিশ ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ২জনকে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পলাতক আসামির ফেলে যাওয়া ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামিরা হলো- মোঃ নুরুল ইসলাম (৩৫), সে রাজশাহীর বাগমারা থানার রক্ষিতপাড়ার মৃত ইউনুসের ছেলে ও মোঃ আরিফ (৩৩), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনারপুর চৌধুরীপাড়ার মোঃ গোলাম রাব্বানীর ছেলে। শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোঃ সিরাজুল ইসলাম (২৬) সে মহানগরীর শাহমখদুম থানার ওমরপুর গ্রামের মোঃ এন্তাজুল ইসলামের ছেলে ও মোঃ সুমন ওরফে আকাশ (২০), সে একই থানার বড়বনগ্রাম রায়পাড়ার মৃত একরাম হোসেনের ছেলে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা, রাজপাড়া ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category