• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (৮জুন) দিনগত রাত সোয়া ১২টায় মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শামীম (২৪), সে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার মোঃ ছামাদের ছেলে, একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলামের ছেলে মোঃ রতন আলী (২২), মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ ওসমান গনি (২৬) ও মোঃ সেলিম আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন (২২)।

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক কারবারী ও সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category