• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চপল-সহ গ্রেফতার ১৪

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কর্মী চপল-সহ ১৪জন গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম আশরাফ (৫০),সে মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ আরিফ (৩৫) পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও আ’লীগ কর্মী ও চাঁদাবাজ মোঃ মাজহারুল ইসলাম চপল (৩২), সে রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৩জন, মাদকদ্রব্যসহ ৩জন, ওয়ারেন্টভুক্ত ৬জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category