• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার
করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় নগরীর মতিহার থানার চর শ্যামপুর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: আফাস (৩০), পলাশ (৩৫), রনি (২০), আমিনুল (২৭) ও মোঃ শাকিল। সকলেই রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার বাসিন্দা
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, মতিহার থানার চর শ্যামপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category