• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা-সহ ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১২ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৯টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও রেজিস্ট্রার, চাঁদা বাবদ উত্তোলিত নগদ টাকা-সহ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোস্তাফিজুর রহমান অরফে মাজেদ (৪০), সে মতিহার থানার তালাইমারী এলাকার মৃত মোস্তাকিনের ছেলে, মীর সাব্বির সজল (৩০), সে বোয়ালিয়া মডেল থানার মৃত মীর কাউছার আলীর ছেলে, মোঃ সহিদ হাসান ওরফে বিপ্লব (৩৫), সে একই থানার সপুরা ছয়ঘাটি এলাকার মৃত স্বপনের ছেলে, মোঃ রাফিউল আওয়াল আদনান (৩২), সে রেলগেট গৌররাঙ্গা এলাকার মৃত রবিউল আওয়ালের ছেলে, মোঃ নজরুল ইসলাম (৩৬), সে শিল্পিপাড়া সুজানগর এলাকার মোঃ ইসলামের ছেলে, মোঃ আতাউর রহমান (৫০), সে শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্ত¡র এলাকার -মোঃ আনিসুর রহমানের ছেলে, একই থানার মোঃ রনি (৪১), সে সুজানগর কয়েরপাড়া এলাকার -মোঃ তসলিম আলীর ছেলে ও শ্রী রিংকু দাস (৩১), সে নওগাঁ জেলার মান্দা থানার নারায়ণপুর গ্রামের শ্রী হিরেন্দ্রনাথ দাসের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ওেগ্রফতারকৃত চাঁদাবাজরা স্বিকার করে জানায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি এবং অটো চালকদের নিকট হতে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

উদ্ধারকৃত টালী খাতায় রাজশাহী মহানগরীর রেলগেট-সহ অন্যান্য স্থানের সকল সিএনজি ও অটো চালকদের নাম ও মোবাইল নম্বর লেখা আছে। প্রতিদিন বিভিন্ন হারে চালকদের কাছ থেকে থেকে চাঁদা সংগ্রহ করে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে রাখে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় পৃথকভাবে চাঁদাবাজি মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category