• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ইউ‘পি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন সংবাদ সম্মেলন করেছেন। প্রবাসীর স্ত্রীর পরকিয়া ঠেকাতে চেয়ারম্যানকে হয়রানী ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে শনিবার দুপুরে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এসময় পরিষদের মহিলা মেম্বার কুলছুম বিবি এবং মেম্বার হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে কালিগ্রাম ইউনিয়নবাসীকে সুনামের সাথে সেবা দিয়ে আসছি। গত প্রায় ১ বছর আগে জনৈক প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে জানান গ্রামের একজনের সাথে পরকিয়া করি এমন একটি লিফলেট রাতে কে বা কাহারা বিলি করেছে। এমন মৌখিক অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে অভিযুক্তকে প্রবাসীর স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করি। এরপর লিপলেট বিতরন করার বিষয়ে প্রবাসীর স্ত্রীর কাছে জানতে চাইলে তার স্বামীর পরিবারের দুই জনের নাম প্রকাশ করেন।

এরপর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে ওই দুই ব্যক্তির কাছে জানতে চাইলে তারা জয়সার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এর সাথে প্রবাসীর স্ত্রীর পরকিয়া সম্পর্ক আছে জানায়। এঘটনায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতির মাধ্যমে জাকির মাষ্টার এবং প্রবাসীর স্ত্রীকে তারা যেন একে অপরের সাথে কোন সম্পর্ক বা যোগাযোগ না রাখে বলা হলে, তারা কোন কর্ণপাত না করে অবাধ চলাচল করতে থাকে।

এছাড়া গত ৬ফেব্রয়ারী ওই গ্রামে এক কুলখানির অনুষ্ঠানে পরিষদেও স্টাপসহ দাওয়াত খেতে গেলে সেখান থেকে ওই প্রবাসী স্ত্রীর বড় ভাই বোনের বাড়ীতে নিয়ে যায়। ওই বাড়ীতে যাওয়ার কারনে জাকির মাষ্টার ক্ষিপ্ত হয়ে আমাকে নিয়ে লোকজনকে বিভিন্ন অশালীন কথা-বার্তা বলে। এতে আমার সুনাম ক্ষুন্ন হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গত ২০ফেব্রæয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রবাসীর স্ত্রীর নিকটাত্মীয় উক্ত দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে প্রবাসীর স্ত্রীকে দিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়।

হুমকির প্রেক্ষিতে গত ২মার্চ রাণীনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন চেয়ারম্যান ওহাব। এর পর গত ৫সার্চ সন্ধ্যায় খাঁনপুকুর বাজারে গেলে প্রবাসীর স্ত্রী হঠাৎ করে শারিরীক লাঞ্চিত করে এবং মামলা করার হুমকি দিয়ে যায়। এঘটনায় আবারো রাণীনগর থানায় একটি সাধারন ডায়েরী এবং পরের দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্মেলনে তিনি লাঞ্চিত করার প্রতিবাদ ও ন্যায় বিচার দাবি করেছেন।

এব্যাপারে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন,চেয়ারম্যান ওহাব আমাকে বার বার কু-প্রস্তাব দিয়ে আসছিল,আমি তার প্রস্তাবে রাজী না হওয়ায় আমার বিরুদ্ধে নানান ধরনের কু-রুচিপূর্ণ কথা বার্তা ছড়াতে থাকে। ফলে বাধ্য হয়েই আমি তাকে লাঞ্চিত করেছি।

এঘটনায় শিক্ষক জাকির হোসেন চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে বলেন,প্রবাসীর স্ত্রীর সাথে আমার কোন পরকিয়া সর্ম্পক নেই এবং চেয়ারম্যানের সাথেও কোন দ্ব›দ্ব নেই। কিন্তু তার পরেও চেয়ারম্যান ওই নারীকে জড়িয়ে আমার ব্যাপারে মিথ্যে প্রচার করছেন। আমি এব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category