• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে উপকারভোগীদের সাথে এমপি‘র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ২২১ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের অধীনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় করেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থাণীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সদস্য রাহিদ সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয় প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ছয় হাজার উপকারভোগীসহ প্রায় আট হাজার লোকজন অংশগ্রহন করে। সভায় বয়স্কভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা সরকারী ভাতা পেয়ে উপকৃত ও সুন্দর জীবন যাপনের কথা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category