• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রাতনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলার ৮টি ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মী, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও দলের সকল অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা অংশগ্রহণ করে। র‌্যালী শেষে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেক কাটাসহ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাসেল আহমেদ আশিকের স ালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বজল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category