• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০০৬সালে ২৮অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির মোড়ে এসে মিছিল শেষ করে। এর পর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফিজার রহমান মাস্টার,সেক্রেটারী শামিনুর রহমান শামিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার,উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আব্দুর রহমান,সেক্রেটারী তামিম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়ত ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও সামবেশে অংশ নেয়। সমাবেশ শেষে নিহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category