• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে জুয়ার আসরে পুলিশের হানা ইউ’পি মেম্বারসহ ৯জন আটক

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় ইউ’পি মেম্বারসহ ৯জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫),একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯),খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০),মজিবুর প্রামানিকের ছেলে চ ল প্রামানিক(৪৮),জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০),তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪),অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮),আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়। আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরংঞ্জাম ও নগদ ২৮হাজার ৯২০টাকা জব্দ করা হয়।এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।#
।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category