রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মি সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকাল ৫ টায় রাণীনগর উপজেলা বিএনপির কার্য্যালয়ে সাইফুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা তাঁতীদলের সভাপতি ও যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় তাঁতীদল আলহাজ্ব মোঃ এচাহক আলি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, আমন্ত্রীত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,রাণীনগর থানা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান (ভিপি)জাপান,মোসারব হোসেন,নওগাঁ জেলার সাবেক বিএনপি নেতা ও সাবেক কমিশনার তমাল এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আল ফারুক জেমস,মেজবাউল হক লিটন,নয়ন খাঁন লুলু, আব্দুস সাত্তার,মাহমুদুল হাসান মধু, যুবদল নেতা সিরাজ এ আলম সিরাজ,সহ বিএনপি সহ অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শেখ সাইফুল ইসলামকে সভাপতি ও সাওনকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট রাণীনগর উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষনা করা করা হয়।