• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারপিটের অভিযোগ

দিনকাল বিডি / ২৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মেয়ে ও মাকে মারপিট করে আহত ও শ্নীনতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে রাণীনগর উপজেলার ভান্ডারগ্রাম মন্ডলপাড়ায়।
নির্যাতনকারী মাবিয়া খাতুন (৫০) জানান, রাণীনগর উপজেলার ভান্ডারগ্রাম মন্ডলপাড়ার মৃত আমির মন্ডলের ছেলে প্রতিবেশী হাবিজার মন্ডল (৫৫) এর সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পাঁচ মাস আগে আমার নিকট হতে বাঁশের মই নিয়া যায় এবং ভাঙ্গিয়া ফেলে। মইয়ের কথা জিজ্ঞাসা করিলে মই তৈরি করে দিবে বলে কালক্ষেপন করতে থাকে। গত রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টাই আমার বসতবাড়ির সামনে দেখা পেয়ে মই বিষয়ে কথা বলতে যায়। প্রতিপক্ষ হাবিজার মন্ডল রাগারাগি করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমার বসতবাড়ির বেড়া হতে একটি বাঁশের লাঠি লইয়া আমাকে এলোপাথারীভাবে মারপিট এবং টানা-হেচরা করিয়া আমার মুখের ডান গালে আঘাত করে শ্লীনতাহানীসহ শরীরের বিভিন্নস্থানে ছিলাফোলা জখম করে। আমার চিৎকারে আমার মেয়ে এগিয়ে এলে তাকেও মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসি এগিয়ে এসে আমাকে ও আমার মেয়েকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এব্যাপারে প্রতিপক্ষ হাবিজার মন্ডল তাদের অভিযোগ অস্বীকার করেন বলেন,আমার বাড়িতে তাদের মই চাইতে এসে আমাকেই বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকেই লাঠি দিয়ে মারপিট করে। আমি আদেরকে কোন মারপিট করি নাই।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট ও শ্লীলতাহানির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category