• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।“১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করা হয়।
রাণীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবী জানানো হয়। উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান সনি ও রনজনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরসালিন ইসলাম সবুজের নেতৃত্বে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category