• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

রাণীনগরে ফের গরু-ছাগল চুরি

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে ফের দুটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া পাকার পাথা মোড়ের মৃত আব্দুস ছামাদের ছেলে কৃষক ডব্লুপ্রামানিকের বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ী থেকে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরি হয়ে যায়।

‎কৃষক ডব্লু প্রামানিক জানান, শুক্রবার সন্ধায় গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান তিনটা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারো ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন। তিনি জানান,চোরেরা বাড়ীর প্রাচীরের ইট খুলে বাড়ীর মথ্যে প্রবেশ করে। এর পর মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে প্রায় তিন লাখ টাকা দামের দুটি গরু এবং প্রায় ৩০হাজার টাকা দামের দুটি ছাগল চোরেরা চুরি করে নিয়ে গেছে।

‎এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category