• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে মারধর করে দুটি মটরসাইকলে ছিন্তাই

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ
করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল,টাকা ও মোবাইল ফোন
ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের
চকের ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল
পরিদর্শণ করেছে।
উপজেলার গোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া
গ্রামের শাহাজান আলী স্বপন জানান,রোববার রাত অনুমান ৯টা নাগাদ তার
ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে
বাড়ী ফিরছিলেন। এসময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ নামক মোড়ে
পৌছলে ৮/১০জনের ছিন্তাইকারী রশি দিয়ে পথরোধ করে। এর পর মারধর করে হাত-
পা,মুখ বেধে একটি পালছার মোটরসাইকেল,নগদ ২৪হাজার টাকা এবং দুটি
মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের
ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে
মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাসায় ফিরছিলেন। এসময় একই স্থানে
পৌছলে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে। এর পর হাত-পা,মুখ বেধে
একটি এফজেড মোটরসাইকেল,নগদ পাঁচ হাজার ৬০০টাকা ও মোবাইল ফোন
ছিন্তাই করে নেয়। এছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান
আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ
চন্দ্রকে মারধর করে বেধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিন্তাই করে নেয়।
এঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে বলে
জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনার সাথে
জরিতদের ধরতে এবং ছিন্তাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category